প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আনিসুজ্জামান : বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদুল ইসলাম তালুকদার জানান, সংস্থাটির সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় সাতটি ইটভাটাকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে মোট ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে রয়েছে—ব্রাহ্মশাসন এলাকার স্বদেশ ব্রিকস (৫ লাখ টাকা), লাউয়াগ্রামের লিটন ব্রিকস (৫ লাখ টাকা), ঘাটাইল ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা), চানতারা গ্রামের মৌ ব্রিকস (২ লাখ টাকা), ডিজিটাল ব্রিকস (৩ লাখ টাকা), নবযুগ ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা) এবং এম এম ব্রিকস (৫ লাখ টাকা)।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪